Friday, January 15, 2016

ফ্রিলেন্সিং? বড়শি দিয়ে কাজ ধরুন – দরকার দুর্দান্ত এক পোর্টফলিও

ফ্রিলেন্সিং? বড়শি দিয়ে কাজ ধরুন – দরকার দুর্দান্ত এক পোর্টফলিও









আপনি মার্কেট প্লেস গুলো তে কাজ করেন (হতে পারে ওডেস্ক বা ইলেন্স ইত্যাদি) । এখনো কাজ পান নি। এই পোস্ট টি আপনাকে কাজ পাওয়ার ব্যাপারে সহায়তা করবে আশা করি।কাজ আসে ক্লায়েন্টের কাছ থেকে। তাই  কাজ মানে ক্লায়েন্ট। :)
আচ্ছা বলেন তো টোপ ছাড়া মাছ ধরা যায়? বড়শি ফেলে বসে রইলেন, আর ওদিকে বড়শির মাথায় নাই টোপ – ক্লায়েন্ট ধরবেন কিভাবে? টোপ টা কি??? পোর্টফলিও। খুবই লোভনীয়।
কভার লেটার এ ইতিহাস চায় না ক্লায়েনট…চায় দেখতে সে কেমন কাজের কাজী। বুঝিয়ে দিন একটা মাত্র লিঙ্ক দিয়ে। লিঙ্ক এ ক্লিক করা মাত্র আপনি মাছ ধরে ফেলেছেন, জাস্ট টেনে তুলুন…তবে হে, আগডুম বাগডুম পোর্টফলিও র কথা বলছি না, বলছি সাজানো গোছানো ছিমছাম – দুর্দান্ত একটাপ্রফেশনাল পোর্টফলিওর কথা।
কি কি দিতে পারেন?
Project এর নাম দিন।
কাজের ছবি দিন।
আপনার কাজ বর্ণনা করুন Point wise.
oDesk এ যে ফিডব্যাক পেয়েছেন, তার URL দিন।
কাজের ending time দিন।
আরো দিতে পারেন – আপনার কাজের রেট, বোনাস, ফিডব্যাক কমেন্টস।
তো কিভাবে করবেন, আর কভার লেটার এ তা দেবেন?
আপনি কোন একটা জায়গায় আপনার কাজ গুলো সাজিয়ে রাখুন। নিজের একটা ওয়েব সাইট হলে তো খুব ই ভালো।না হলে ব্লগ হতে পারে। এটা একদম ফ্রি। না হলে অন্তত কোন একটা ফাইল শেয়ারিং সাইট এ। তবে মনে রাখবেন, ওখানে যেন কোন আপনার কন্টাক্ট ইনফ/ইমেইল ইত্যাদি না থাকে। এটা ওডেস্কের policy violation.
ব্লগ তৈরি করা অনেক সহজ। এই যে দেখুন এখানে। ৫ মিনিট লাগবে আপনার – http://www.youtube.com/watch?v=JXiJ6jY3qB4 এটা একদম ফ্রি।
এছাড়াও আপনি এখানেও করতে পারেন – http://www.viewbook.com/tour/ ৩০ দিন ফ্রি।
এছাড়া অনলাইনে বেশ কিছু সাইট আছে যেখানে পোর্ট ফোলিও রাখা যায়। আপনাকে ওয়েব সাইট বানাতে হবে না। এখানে রাখতে পারেন।
পোর্টফলিও আপলোড করার সাইট
মাছ ধরুন পোর্টফলিও দিয়ে – বুঝলেন তো?

source: http://www.techtunes.com.bd/freelancing/tune-id/163640

No comments:

Post a Comment